অনলাইন ডেস্ক, দৈনিক পূর্বাচল:
-
আদালতে হাজিরা না দেওয়ায় ব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার আদালত। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
-
ঢালিউড চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত না থাকায় এই আদেশ দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই নির্দেশ প্রদান করেন। এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও পরীমনি আদালতে উপস্থিত হননি। তার পক্ষে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে ঢাকার আদালতে এই নালিশি মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৮ জুন রাতে পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে ওয়াশরুম ব্যবহার করেন এবং পরবর্তীতে ক্লাবের ভেতরে বসে মদপান করেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিনকে ডেকে একটি ‘ব্লু লেবেল’ অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গ্লাস ছুড়ে মারেন, যা তার মাথা ও বুকে আঘাত করে।
আদালতের আজকের আদেশের ফলে মামলাটি নতুন করে আইনি প্রক্রিয়ার মুখে পড়ল।


