অনলাইন ডেস্ক, দৈনিক পূর্বাচল:
ফক্স নিউজের সাক্ষাৎকারে রসিকতা করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা হারালে তিনি ৯৯% সমর্থন থাকা ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবেন। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
যুক্তরাষ্ট্রের মানুষ যদি কখনো তার ওপর বিরক্ত হয়ে যায়, তবে তিনি ইসরাইলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হবেন— আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রসিকতা করে এমন মন্তব্যে করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণের দিন ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ টেলিকলে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে নিজের জনপ্রিয়তার আত্মপক্ষ সমর্থন করে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরাইলে চলে যাবো এবং সেখানে প্রধানমন্ত্রী হবো।” যদিও প্রতিবেদন অনুযায়ী, নেহাত মজার ছলেই এই কথাটি বলেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি সমঝোতা রয়েছে। সেই বোঝাপড়া অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে প্রতি বছর দেওয়া ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধ করবে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে ইসরাইলের এখন আর এই মার্কিন সহায়তার প্রয়োজন নেই। তবে এই সহায়তা প্রদান নিয়ে ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিকরা রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে আসছেন।
এদিকে, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ার পর এবং কংগ্রেসের উভয় কক্ষে প্রভাব হারানোর গুঞ্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন ট্রাম্প। নির্বাচনে এই ফলকে ধাক্কা মনে না করলেও, জ্বালানির মূল্যবৃদ্ধিকে ভোটারদের অসন্তোষের প্রধান কারণ হিসেবে স্বীকার করেন তিনি।
ইরান ইস্যুতে বেশ কঠোর বার্তা দিয়ে ট্রাম্প বলেন, “আমাদের বড় কিছু করতে হবে, যা একটি বড় ধরনের আঘাত হতে পারে। তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।”
সূত্র: ফক্স নিউজ


