বিনোদন

ব্যক্তিগত ভিডিও ভাইরাল: তীব্র সমালোচনার মুখে ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেল

নিজস্ব প্রতিবেদক:দৈনিক পূর্বাচল

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে সমালোচনা। ভিডিওর নারীটিকে নিজের বান্ধবী দাবি করে মুখ খুললেন পাভেল।

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের নানা ধরনের নেতিবাচক মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়া।

তবে ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় উঠলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাভেল। ভাইরাল হওয়া ভিডিওর ওই নারী তার বান্ধবী বলে দাবি করেছেন এই অভিনেতা।

সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে চলা বিভিন্ন আলোচনা ও গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাভেল। এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী। এর বাইরে আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। ওই নারীর সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ।’

কে এই পাভেল?

অভিনয়ের বাইরে ব্যক্তিগত কারণে আলোচনায় আসা সাইদুর রহমান পাভেল এর আগে ভারতের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডি রিয়্যালিটি শো ‘মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়ে নজর কেড়েছিলেন। পরবর্তীতে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে দেশীয় শোবিজ অঙ্গনে তার আনুষ্ঠানিক অভিনয় জীবন শুরু হয়।

তবে কাজল আরেফিন অমি পরিচালিত মেগাহিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে দেশের দর্শকের ঘরে ঘরে ব্যাপক পরিচিতি লাভ করেন পাভেল। নাটকটির সুবাদে তার কমেডি চরিত্রটি দারুণ জনপ্রিয়তা পেলেও এবার অভিনয় ছাপিয়ে ব্যক্তিগত একটি ভিডিওর জেরে বেশ বড় রকমের বিপাকেই পড়লেন এই অভিনেতা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment