অপারেশন‍+লাইফ সাপোর্ট+আইসিইউ = ১১ দিন, ফেসবুকে তানিয়া বৃষ্টি

কদিন আগেই ব্রেন টিউমার ধরা পড়ে অভিনেত্রী তানিয়া বৃষ্টির। অস্ত্রোপচারের দিন কয়েক পর ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। ৪ মার্চ রাতে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান তিনি। অভিনেত্রী জানান, কিছুদিন আগে তার মাথার এক পাশে একটি টিউমার শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেই টিউমারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারটি সফল হয়েছে বলে জানান তিনি। এরপর গতকাল সন্ধ্যায় নিজের ফেসবুকে আরেকটি পোস্ট করেছেন তানিয়া বৃষ্টি। তিনি লিখেছেন, অপারেশন‍+ লাইফ সাপোর্ট ‍+ আইসিইউ ‍= ১১ দিন। তবে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি। তানিয়া বৃষ্টির এই পোস্টে অভিনেত্রীর আরোগ্য কামনা করে অনেকেই মন্তব্য করেছেন। অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ইনশা আল্লাহ, তুমি সুস্থ হয়ে উঠবে। অনেক দোয়া রইলো তোমার জন্য। অভিনেতা- নির্মাতা রওনক হাসান লিখেছেন, অনেক দোয়া।
এর আগে দুই হাসপাতালে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। গত ১৬ ফেব্রুয়ারি চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এরপর ৪ মার্চ ফেসবুক লাইভে এসে অভিনেত্রী বলেছিলেন, চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি। তবে চিকিৎসক তাকে আরও কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 0   +   3   =