রাজনীতি

তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর | দৈনিক পূর্বাচল

দৈনিক পূর্বাচল ডেস্ক

আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের নিজস্ব বিজ্ঞানীদের উদ্ভাবিত স্যাটেলাইট মহাকাশে পাঠানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, এ মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং দেশীয় গবেষকেরাই এ কাজে যুক্ত রয়েছেন।

লালমনিরহাটে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

উদ্বোধনী পর্বে অংশ নেওয়া তরুণ শিক্ষার্থী ও গবেষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোর নাম সবাই শুনেছেন; সরকার ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। তাঁর ভাষায়, আগামী তিন বছরের মধ্যেই নিজেদের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠানো সম্ভব হবে এবং এই প্রকল্পে কাজ করা বিজ্ঞানীদের সবাই বাংলাদেশের।

মহাকাশ প্রযুক্তি ও বিমান চলাচল খাতে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দেশীয় মেধা ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতে মহাকাশ গবেষণায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment