রাজনীতি

থানা অচল, হাসপাতালে হামলা ও এমপির বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কড়া প্রশ্ন | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল :

থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা ও এমপির বাসায় আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। বিস্তারিত দৈনিক পূর্বাচলে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সাম্প্রতিক একাধিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয়তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দুইটি থানার কার্যক্রম বন্ধ থাকা, হাসপাতালে হামলার ঘটনা এবং এক সংসদ সদস্যের বাসায় অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’

এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতেও আরেকটি ফেসবুক পোস্টে রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপিকে নিয়ে কঠোর মন্তব্য করেন এনসিপির এই নেতা। সেখানে তিনি লেখেন, বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। তার দাবি, এতে দলটি একাই বিপদে পড়েনি, বরং দেশের ১৮ কোটি মানুষকেও সংকটে ফেলেছে। পোস্টের এক পর্যায়ে তিনি কটাক্ষ করে লেখেন, বিপদে পড়ে এখন ‘মুঝে বাঁচাও, বাঁচাও!’ বলে চিৎকার করা হচ্ছে। ওই পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার।

সাম্প্রতিক ঘটনাবলির তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে থানাটির সব কার্যক্রম বন্ধ রয়েছে।

পরদিন বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment