অর্থনীতি

ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমল স্বর্ণের দাম, কমেছে রুপার দরও| দৈনিক পূর্বাচল

অর্থনীতি ডেস্ক | দৈনিক পূর্বাচল : 

টানা আট দফায় ভরিপ্রতি ২৮ হাজার ৫০৮ টাকা কমল স্বর্ণের দাম। শুক্রবার সকালে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দর ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। কমেছে রুপার দামও।

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে মূল্য হ্রাসের এই তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত এই দর আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে। এই সমন্বয়ের ফলে টানা আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

স্বর্ণের নতুন দর তালিকা বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দর দাঁড়িয়েছে:

  • ২২ ক্যারেট: ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা (ভ্যাটসহ)

  • ২১ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা সপ্তম দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

রুপার দামেও বড় পতন স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে; সে হিসাবে প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৫০ টাকা (ভরিতে ২ হাজার ৯১৬ টাকা), ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২১৫ টাকা (ভরিতে ২ হাজার ৫০৮ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা (ভরিতে ১ হাজার ৯২৫ টাকা) নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৯০ টাকা, ২১ ক্যারেট ২৭৫ টাকা, ১৮ ক্যারেট ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছিল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment