অর্থনৈতিক প্রতিবেদক, ডেইলি পূর্বাচল:
২০১৪-১৫ অর্থবছর থেকে রাজনৈতিক স্বার্থে দেশের জিডিপি প্রবৃদ্ধি প্রকৃত হিসাবের চেয়ে ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট বেশি দেখানো হয়েছে বলে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে। বিস্তারিত পড়ুন ডেইলি পূর্বাচলে।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পরিসংখ্যান কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানো হতো। শনিবার জিডিপি প্রবৃদ্ধি সংক্রান্ত ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। সেমিনারে আলোচকরা জানান, মূলত রাজনৈতিক স্বার্থ হাসিল এবং কথিত উন্নয়নের গল্প প্রতিষ্ঠা করতেই তথ্যের এই বিকৃতি ঘটানো হয়েছিল।
অডিট প্রতিবেদনে উঠে আসা তথ্যের গড়মিল
ফরেনসিক অডিটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত অর্জনের চেয়ে ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত স্ফীত করে দেখানো হয়েছে।
ফরেনসিক অডিটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত অর্জনের চেয়ে ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত স্ফীত করে দেখানো হয়েছে।
সেমিনারে বিশ্লেষণ করে দেখানো হয়, জিডিপি প্রবৃদ্ধি নিরূপণে ব্যবহৃত মোট তথ্যের ৬০ শতাংশ আসতো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নিজস্ব জরিপ থেকে, যেখানে কোনো ধরনের হস্তক্ষেপের প্রমাণ মেলেনি। তবে অবশিষ্ট ৪০ শতাংশ তথ্য নেওয়া হতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বিনিয়োগ বোর্ডের মতো অন্যান্য সরকারি সংস্থা থেকে। মূলত জরিপের বাইরের এই ৪০ শতাংশ তথ্যেই বড় ধরনের গড়মিল ও অতিরঞ্জন করা হয়েছিল।
অর্থ উপদেষ্টার বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পরবর্তী সময়ে অর্থনৈতিক সূচকগুলোর অতিমূল্যায়ন সবচেয়ে বেশি হয়েছে। পতিত সরকার এই অতিরঞ্জিত পরিসংখ্যানকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক বয়ান তৈরি করেছিল।

তিনি আরও উল্লেখ করেন, জরিপবহির্ভূত উৎস থেকে সংগৃহীত তথ্যগুলোতেই মূলত কারসাজি করা হয়েছিল। পরিসংখ্যানের স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে উৎপাদন ও ব্যয় পদ্ধতিতে জিডিপি হিসাব করা হলেও আগামীতে আরও নির্ভুল ফলাফলের জন্য আয়-ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর বিষয়ে ভাবা হচ্ছে।
বিশেষ অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন। বক্তারা দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণে সঠিক ও স্বচ্ছ পরিসংখ্যান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।