রাজনীতি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ডেইলি পূর্বাচল

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রী আফরোজা আব্বাসকে সাথে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস এবং পরদিনই সংসদ অধিবেশনে যোগ দেন। ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিলেও অসুস্থতার কারণে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো অধিবেশনে অংশ নিতে পারেননি তিনি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment