জীবননগরে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের দায়ে ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা:

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা জীবননগরে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টা থেকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় দেহাটি, শাখারিয়া ও সুবলপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম রাসেল।
অভিযানে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর পৌরসভার শাখারিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে নূর মোহাম্মদ(৪৯) কে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, সুবলপুর গ্রামের মৃত রবি মিয়ার ছেলে মধু(৫৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শত টাকা জরিমানা এবং কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত টবজেল হোসেনের ছেলে আব্দুল্লাহ(৫৫) কে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদক নির্মুল করতে জীবননগর উপজেলায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও আশরাফুল আলম রাসেল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   2   =