চুয়াডাঙ্গার জীবননগরে একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৫ মে) জীবননগরের মনোয়ারা সনো সেন্টার এন্ড নার্সিংহোমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্লিনিকটির অপারেশন থিয়েটারের ভেতরে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   9   =