sara desh

আবাসিকে বর্জ্য পুড়িয়ে পোলট্রি ফিড তৈরি, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী | দৈনিক পূর্বাচল :

নরসিংদীর পাঁচদোনায় লাইসেন্স ছাড়াই আবাসিক এলাকায় প্রাণিজ বর্জ্য পুড়িয়ে মাছ ও পোলট্রি ফিড তৈরির অভিযোগ। তীব্র দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা।

মাছের উচ্ছিষ্ট ও মুরগির নাড়িভুঁড়িসহ নানা প্রাণিজ বর্জ্য আগুনেনরসিংদীর পাঁচদোনায় লাইসেন্স ছাড়াই আবাসিক এলাকায় প্রাণিজ বর্জ্য পুড়িয়ে মাছ ও পোলট্রি ফিড তৈরির অভিযোগ। তীব্র দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা। পুড়িয়ে তৈরি করা হচ্ছে মাছ ও পোলট্রি ফিড। আর এসব বর্জ্য পোড়ানোর অসহনীয় ও ঝাঁঝালো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের বাসিন্দারা। পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র বা লাইসেন্স ছাড়াই নরসিংদীর পাঁচদোনার কবিরাজপুর দাসপাড়া আবাসিক এলাকায় প্রায় তিন বছর ধরে এই কারখানাটি চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি এলাকার মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ এলাকার মাঝেই গড়ে তোলা হয়েছে মাছ ও পোলট্রি ফিড তৈরির এই কারখানা। ভেতরে প্রাণীর বিভিন্ন বর্জ্য পুড়িয়ে ও প্রক্রিয়াজাত করে ফিড উৎপাদনের কাজ চলছে। বর্জ্য পোড়ানোর ধোঁয়া ও তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো আশপাশের এলাকায়।

স্বাস্থ্যঝুঁকিতে শিশু ও বয়স্করা এলাকাবাসীর অভিযোগ, কারখানার উৎকট গন্ধে ঘরে থাকা, রান্নাবান্না করা কিংবা নির্বিঘ্নে চলাচল করাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দূষণ ও দুর্গন্ধের প্রভাবে এলাকায় শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা শারীরিক উপসর্গে আক্রান্ত হচ্ছেন অনেকে।

প্রভাবশালীদের ছত্রছায়ায় কারখানা চালানোর অভিযোগ স্থানীয়দের ভাষ্য, প্রায় তিন বছর ধরে জনবসতিপূর্ণ স্থানে কারখানাটির কার্যক্রম চললেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের অভিযোগ, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কারখানাটি সচল রাখা হয়েছে। আগেও এলাকাবাসী প্রতিবাদ ও বাধা দিলেও কোনো প্রতিকার মেলেনি।

অপসারণের দাবি ও প্রশাসনের বক্তব্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্সবিহীন এই কারখানা দ্রুত আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, প্রাণিজ বর্জ্য পোড়ানোর এই প্রক্রিয়া বন্ধ না হলে জনস্বাস্থ্য আরও বড় হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে কারখানার কার্যক্রম ও বৈধ কাগজপত্র খতিয়ে দেখা হবে এবং অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, কেবল পরিদর্শন বা মৌখিক আশ্বাসে সীমাবদ্ধ না থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment