অন্যান্য • আন্তর্জাতিক

হারামাইন শরিফাইনে আজকের জুমার ইমাম যারা | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক/দৈনিক পূর্বাচল

আজ সৌদি আরবে পবিত্র রবিউস সানি মাসের তৃতীয় জুমা উদযাপিত হচ্ছে। আজকের এই পবিত্র দিনে মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই বিশ্বখ্যাত আলেম ও কারী।

পবিত্র মসজিদুল হারামে আজকের জুমার নামাজ পড়াবেন বিশিষ্ট আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী। অন্যদিকে মসজিদে নববিতে জুমার ইমামতি করবেন প্রখ্যাত কারী শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান।

শায়খ ফয়সাল গাজ্জাবীর সংক্ষিপ্ত পরিচিতি

১৯৬৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন শায়খ ফয়সাল গাজ্জাবী। তিনি মক্কার মর্যাদাপূর্ণ উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে যথাক্রমে ১৯৯৬ এবং ২০০২ সালে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৮ সালে তিনি মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে মসজিদে হারামের খতিব হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজানের পরিচিতি

অন্যদিকে, মসজিদে নববির জুমার ইমাম শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান তাঁর সুললিত ও হৃদয়কাড়া কুরআন তিলাওয়াতের জন্য বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। তিনি ২০১৩ সালে মসজিদে নববির ইমাম এবং ২০১৬ সালে মসজিদে নববির খতিব নিযুক্ত হন। তিনি খ্যাতনামা আলেম ও ইমাম মুহাম্মাদ বিন সউদ ইউনিভার্সিটির কেরাতের অধ্যাপক ড. ইবরাহিম বিন সাইদ দাওসারির কাছ থেকে কেরাতের বিশেষ ইজাজত গ্রহণ করেছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment