অন্যান্য

মাসকাটফেরত যাত্রীর কাছ থেকে ১ কোটির বেশি টাকার স্বর্ণ উদ্ধার

দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে মাসকাটফেরত এক যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এই স্বর্ণের শুল্ক-করসহ বাজারমূল্য ১ কোটি টাকার বেশি বলে জানা গেছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের ওমানভিত্তিক বিমান সংস্থা সালামএয়ারের একটি ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ হাসান মুরাদকে বিমানবন্দরে অবতরণের পর নিবিড় নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে কাস্টমস হলরুমে বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণের উপস্থিতিতে তার শারীরিক ও ব্যাগেজ তল্লাশি চালানো হয়।

বিশেষ কৌশলে লুকানো ছিল স্বর্ণ তল্লাশির একপর্যায়ে যাত্রীর ব্যাগেজের ভেতর স্কচটেপ দিয়ে অত্যন্ত সুকৌশলে মোড়ানো পেস্টসদৃশ স্বর্ণের উপস্থিতি শনাক্ত করা হয়। পরবর্তীতে স্বর্ণকার দিয়ে ওই পেস্ট প্রক্রিয়াজাত ও গলানোর পর ৪২৫ গ্রাম ওজনের খাঁটি ২৪ ক্যারেটের একটি স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা গ্রহণ উদ্ধারকৃত এই স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনের আওতায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment