APORAD • sara desh

৯০ টাকা পাওনা নিয়ে বিরোধ: রডের আঘাতে দর্জির মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি | দৈনিক পূর্বাচল

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা পাওনাকে কেন্দ্র করে সহকর্মীর রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামের এক দর্জির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার সায়পুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ আহমদ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে। তিনি সায়পুর বাজারে দীর্ঘদিন ধরে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়পুর বাজারে আলিফ আহমদের টেইলার্স দোকানের পাশেই ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন অভিযুক্ত মো. ইমাম। ইমামের কাছে আলিফ আহমদের ৯০ টাকা পাওনা ছিল। মঙ্গলবার বিকেলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমাম একটি লোহার রড দিয়ে আলিফ আহমদের মাথায় জোরালো আঘাত করেন।

রডের আঘাতে আলিফ আহমদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত ইমাম দোকান ফেলে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইসকান্দার হাবিবুর রহমান জানান, “সামান্য পাওনা টাকাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।”

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    • ক্যাটাগরি: সারা বাংলা / অপরাধ

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment