অন্যান্য

কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন হত্যা: চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সুমন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে অভিযুক্ত সুমনকে আটক করা হয়। বর্তমানে তাকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে এবং হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুমন মাদকাসক্ত ও বখাটে স্বভাবের ছিলেন। তবে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা কতটুকু, তা পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে স্পষ্টভাবে জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment