অর্থনীতি

সারাদেশে চাইনিজ জুসের রাজত্ব: ‘ড্রিম স্নো’সহ আমদানিকৃত পানীয়ের ঝড়ে কাঁপছে ঢাকার বাজার

সোহেল হাওলাদার

নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাচল

রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের কোমল পানীয়ের বাজারে এখন এক নতুন বিপ্লব ঘটিয়েছে চাইনিজ জুস ও ফ্রুট ড্রিংকস। গতানুগতিক দেশি ও অন্যান্য আমদানিকৃত ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে চায়না জুসের জোয়ারে এখন পুরো ঢাকা শহর কাঁপছে। বিশেষ করে প্রিমিয়াম ব্রান্ড ‘ড্রিম স্নো’ (Dream Snow) সহ বিভিন্ন আকর্ষণীয় ফ্লেভারের চাইনিজ পানীয়গুলো রাজধানীজুড়ে পাইকারি ও খুচরা বাজারে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।

গুলশান, বনানী, ধানমন্ডি থেকে শুরু করে পুরান ঢাকা কিংবা উদীয়মান পূর্বাচল নতুন শহরের প্রতিটি সুপার শপ, কনফেকশনারি এবং মুদি দোকানে এখন চাইনিজ জুসের তাক লাগানো উপস্থিতি। দৃষ্টিনন্দন প্যাকেজিং, ভিন্নধর্মী স্বাদ এবং রিফ্রেশিং উপাদানের কারণে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সি ক্রেতাদের প্রথম পছন্দ এখন এই চায়না ড্রিংকসগুলো। বিক্রেতারা বলছেন, সাধারণ জুসের তুলনায় এগুলোর টেক্সচার ও ফ্লেভারে ভিন্নতা থাকায় ক্রেতাদের মাঝে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বিশেষ করে ‘ড্রিম স্নো’ ব্রান্ডটির কোল্ড ড্রিংকস ও ফ্রুট ব্লেন্ড বাজারে আসার পর থেকেই দারুণ সমাদৃত হয়েছে, যা অনেক সময় পাইকাররা চাহিদা অনুযায়ী সরবরাহ করে কুলিয়ে উঠতে পারছেন না।

আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, চীন থেকে আসা এসব বেভারেজ আইটেম সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিল দেওয়ায় খুচরা বিক্রেতারাও এগুলো রাখতে হুমড়ি খেয়ে পড়ছেন। রাজধানীর চকবাজার, ইমামগঞ্জ কিংবা মিটফোর্টের পাইকারি মার্কেট পেরিয়ে এখন এই হাওয়া লেগেছে পূর্বাচলের আধুনিক কফি শপ ও লোকাল মার্কেটগুলোতেও। সংশ্লিষ্টদের মতে, যেভাবে চীনা জুস ও ড্রিংকসগুলো ঢাকার বাজার দখল করছে, তাতে দেশের এফএমসিজি (FMCG) বা পানীয়ের বাজারে দীর্ঘমেয়াদী এক বড় পরিবর্তন আসতে চলেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment