দৈনিক পূর্বাচল
প্রযুক্তির বিবর্তন ও সময়ের সঙ্গে ফ্যাশনের ধারা বদলালেও নস্টালজিয়ার আবহ চিরন্তন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কল্যাণে সেই চিরচেনা অতীত নতুন আঙ্গিকে ফিরে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের পাশাপাশি বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারাও নিজেদের বর্তমান ছবি রূপান্তর করে আশির দশকের স্নিগ্ধ ফ্রেমে হাজির হচ্ছেন।
ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র উদ্যোগে শুরু হওয়া এই ডিজিটাল রেট্রো ট্রেন্ডে একে একে যুক্ত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় তারকারা।
-
তমা মির্জা: আশির দশকের লুকে নিজের একটি ছবি শেয়ার করে চিত্রনায়িকা তমা মির্জা ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’
-
তৌসিফ মাহবুব: আশির দশকের রাজকীয় আমেজে নিজেকে সাজিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’
-
সাফা কবীর: চরকির এই আয়োজনে অংশ নিয়ে অভিনেত্রী সাফা কবীর তার ‘ডা. ইরিন’ চরিত্রের লুকে লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে!’
-
তাসনিয়া ফারিণ: রেট্রো লুকের এই ছবি দেখে স্মৃতিকাতর কণ্ঠে অভিনেত্রী তাসনিয়া ফারিণ সংক্ষেপে লিখেন, ‘ভালোই হতো।’
-
পড়শী: ৪০ বছর আগের পুরনো ক্যানভাসে নিজের রূপ আবিষ্কার করে সংগীতশিল্পী পড়শী লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজফিডে ট্রেন্ডিং এই রেট্রো মেকওভার ভক্তদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।


