অর্থনীতি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের চার প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক/দৈনিক পূর্বাচল

সৌদি আরবের তায়েফ থেকে রিয়াদ যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গাড়িচালকসহ চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে তায়েফ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে রেদুয়ান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে নিশ্চিত করা গেছে।

জানা যায়, ঘটনার দিন দুপুরে তায়েফ থেকে একটি প্রাইভেট গাড়িতে করে রিয়াদের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন প্রবাসীরা। পথিমধ্যে রেদুয়ান নামক এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি মারাত্মক এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই গাড়িচালকসহ চারজন প্রাণ হারান।

বিদেশে এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে নিহতদের নিজ এলাকা কানাইঘাটে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রবাসীরা সহযোগিতা করছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment