অপ্টার পূর্বাভাসে আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন!

স্পোর্টস ডেস্ক, দৈনিক পূর্বাচল:

১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। অপ্টা সুপার কম্পিউটারের ২৫ হাজার সিমুলেশনের নতুন পূর্বাভাসে আর্জেন্টিনাকে পেছনে ফেলে এগিয়ে স্পেন। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে। 

বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠছে? ট্রফি কি লিওনেল মেসির আর্জেন্টিনার ঘরেই থাকছে, নাকি ল্যামিন ইয়ামালের স্পেনের শোকেসে যাচ্ছে? এই মহ মহারণ দেখতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় ২০ জুলাই দিবাগত রাত ১:০০ টা) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল।

ইউরোপীয় চ্যাম্পিয়ন বনাম ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের এই মেগা ফাইনাল নিয়ে ফুটবল বিশ্বে উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই নতুন করে ভবিষ্যদ্বাণী দিয়েছে ক্রীড়া পরিসংখ্যানের জনপ্রিয় মাধ্যম ‘অপ্টা সুপার কম্পিউটার’। আর তাদের গাণিতিক বিশ্লেষণে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। ২৫ হাজারেরও বেশি ম্যাচ সিমুলেশন শেষে সুপার কম্পিউটারের দাবি— এবার আর্জেন্টিনাকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হতে যাচ্ছে স্পেন।

কম্পিউটারের গাণিতিক সমীকরণ

অপ্টা সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, ফাইনালে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, যা শতাংশের হিসেবে ৫৬.১৫%। অপরদিকে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়ের মিশনে নামা আলবিসেলেস্তেদের ট্রফি ধরে রাখার সম্ভাবনা দেখানো হচ্ছে ৪৩.৬৯%।

ভুল প্রমাণিত হয়েছিল আগের পূর্বাভাস

অবশ্য মাঠের ফুটবলে এই সুপার কম্পিউটারের হিসাব সবসময় মিলেনি। টুর্নামেন্টের শুরুতে পুরো প্রতিযোগিতার হট ফেভারিট ও সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ফরাসিদের এগিয়ে রেখেছিল এই কম্পিউটার। কিন্তু সেমিফাইনালের চরম নাটকীয়তায় স্পেনের দুর্দান্ত ফুটবল শৈলীর কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে কিলিয়ান এমবাপেদের। ফলে সেমিফাইনালের পূর্বাভাস ভুল প্রমাণিত হলেও, ফাইনালের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে তারা আবারও স্প্যানিশদের ওপরই ভরসা রাখছে।

এখন দেখার বিষয়, মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসে সুপার কম্পিউটারের এই জটিল গাণিতিক হিসাব সত্যি প্রমানিত হয়, নাকি লিওনেল মেসির জাদুকরী ছোঁয়ায় সব পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের উল্লাসে মাতে আর্জেন্টিনা!

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   9   =