পূর্বাচল-কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলীয়া ট্যুরিস্ট লঞ্চ ও ফেরীঘাট উদ্বোধন, যাত্রীসেবায় নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলীয়া ট্যুরিস্ট লঞ্চ ও ফেরীঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ ২০২৬ তারিখে ফিতা কেটে উদ্বোধন করেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান।

উদ্বোধনের দিন থেকেই শিমুলীয়া নদীর ঘাট থেকে ভোলা ইলিশা ঘাটের উদ্দেশ্যে নিয়মিত চলাচল করছে “এম ভি কার্নিভাল ক্রুজ” নামের রো-রো (Ro-Ro) ফেরি টাইপ লঞ্চটি। প্রতিদিন সকাল ৯টায় লঞ্চটি ছেড়ে যায় এবং গন্তব্যে পৌঁছাতে প্রায় ৮ ঘণ্টা সময় লাগে।

আজ ২৯ মার্চও প্রতিদিনের মতো কিছু সংখ্যক যাত্রী ও যানবাহন নিয়ে লঞ্চটি ভোলা ইলিশা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে।

এই আধুনিক ফেরি সার্ভিসের মাধ্যমে একই সাথে যাত্রী ও তাদের ব্যক্তিগত গাড়ি পরিবহন করা সম্ভব হচ্ছে, যা যাত্রীদের মাঝে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে। লঞ্চটিতে প্রায় ২৫টি প্রাইভেটকার বহনের সুবিধা রয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য ডেকে বসার ব্যবস্থা, এসি চেয়ার, আরামদায়ক কেবিন এবং ডিলাক্স ডাবল কেবিনের মতো আধুনিক সুবিধাও রাখা হয়েছে।

জানা গেছে, এমকে শিপিং লাইনস-এর তত্ত্বাবধানে পরিচালিত এই ট্যুরিস্ট সার্ভিসটি শিমুলীয়া থেকে ভোলা ইলিশা রুটে যাত্রী ও যানবাহন পরিবহনে একটি বিশেষ সংযোজন হিসেবে কাজ করছে।

এই নতুন নৌ-সার্ভিস চালুর ফলে জনমনে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   6   =