জয় চৌধুরীর আবারও সাংবাদিক পেটা’নোর হুমকি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে ২০২৪ সালে সাংবাদিক প্রহারের ঘটনার প্রতিবাদে ২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন বিনোদন সাংবাদিকরা। বছর না ঘুরতেই আবারও অভিযোগ, গত ১১ মে রাতে তিনি বাচসাস-এর দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশের বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়াকে মোবাইল ফোনে শারীরিকভাবে আঘাতের হুমকি দেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   6   =