জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬

প্রতি মাসের মতো এবারও জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মনির হোসেন চৌধুরী, মুখপাত্র, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

গতকাল সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে এক লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুদ রয়েছে এবং এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আসবে। ফলে এপ্রিল মাসেও জ্বালানি সংকট হওয়ার আশঙ্কা নেই। এছাড়া অকটেন ও পেট্রলের ব্যবহার তুলনামূলকভাবে কম বলেও উল্লেখ করেন তিনি।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহণে ব্যবহৃত হয়।

এ দিকে জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো বিভিন্ন পদক্ষেপ নিয়ে সরকার গুরুত্ব সহকারে ভাবছে বলেও জানান জ্বালানি বিভাগের মুখপাত্র।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   5   =