যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়নি: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সমাপ্তির বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ইরান। এ বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক এক্স পোস্টে দাবি করেছেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ হয়নি। তিনি স্পষ্ট করে জানান, হরমুজ প্রণালি এবং যুদ্ধ সমাপ্তির শর্তের প্রশ্নে ইরান আগের অবস্থানেই আছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

বাঘাই বলেন, কিছু বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার আগ্রহের বার্তা পৌঁছেছে। তবে এ ধরনের বার্তা থাকা সত্ত্বেও সরাসরি কোনো সংলাপ বা আলোচনায় জড়ায়নি ইরান।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দুই দেশের মধ্যে ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ একটি চুক্তির দিকে এগোচ্ছে। তিনি আরও জানান, শিগগিরই টেলিফোনে সরাসরি আলোচনা হতে পারে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   2   =