জ্বালানি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের আলোচনা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জ্বালানি নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ‘বিস্তারিত’ ফোনালাপ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় মূলত পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) সংঘাত এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ফোনালাপে তারা বিশেষ করে জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত নানা উদ্বেগ নিয়ে কথা বলেছেন।

এদিকে জাহাজ চলাচলের তথ্য পর্যালোচনাকারী সংস্থা ‘মেরিন ট্র্যাফিক’-এর আজ দেওয়া তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের হুঁশিয়ারি এবং জাহাজ লক্ষ্য করে হামলার হুমকির মধ্যেই ভারতের পতাকাবাহী দুটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

সূত্র: আল-জাজিরা

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 0   +   9   =