নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং মার্কিন পাসপোর্টের সুবাদে বিভিন্ন দেশে ভ্রমণ করছেন।
সম্প্রতি মার্কিন নাগরিক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা জটিলতা ছাড়াই যাতায়াত করতে পারছেন তিনি। বর্তমানে তিনি ইউরোপের দেশ ইতালিতে অবস্থান করছেন এবং সেখানে অবকাশ যাপন করছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইতালি ভ্রমণের কিছু ছবিও প্রকাশ পেয়েছে।
এদিকে, দেশের রাজনীতিতে পালাবদলের পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও অধিকাংশ নেতাকর্মী যখন মামলা-মোকদ্দমা ও কারাবাসের মুখোমুখি—এমন এক সময়ে সাবেক প্রধানমন্ত্রীরপুত্রের এমন বিলাসবহুল জীবনযাপন ও বিদেশ ভ্রমণের দৃশ্য দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানান আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে নেতাকর্মীদের বিপদে রেখে এমন অবকাশ যাপন নিয়ে দলটির অভ্যন্তরীণ মহলেও নানা অসন্তোষ ও হতাশা প্রকাশ করতে দেখা গেছে।


