বিনোদন

জেইন গ্লোবালের হেড অব স্টুডেন্ট একুইজিশেন হলেন অভিনেতা হাসান মাসুদ | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক: বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সহায়তাকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘জেইন গ্লোবাল’-এর হেড অব স্টুডেন্ট একুইজিশেন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব হাসান মাসুদ। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন এই দায়িত্ব পালন শুরু করেছেন।

দীর্ঘদিন ধরে অভিনয় ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ হাসান মাসুদ জেইন গ্লোবালে যোগদানের মাধ্যমে নতুন এক পেশাগত যাত্র শুরু করলেন। নতুন এই দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীসেবা, ব্র্যান্ডিং এবং সামগ্রিক যোগাযোগ কার্যক্রমে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে জেইন গ্লোবাল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের নির্ভরযোগ্য পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে জেইন গ্লোবাল। বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন, কোর্স বাছাই, আবেদন প্রক্রিয়া এবং ভর্তি নিশ্চিতকরণসহ বিদেশে উচ্চশিক্ষার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের পাশে থাকে প্রতিষ্ঠানটি। এছাড়া জেইন গ্লোবাল ব্রিটিশ কাউন্সিলের সার্টিফায়েড গ্লোবাল এজেন্ট হিসেবে আন্তর্জাতিক মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছে।

হাসান মাসুদের এই যোগদান সম্পর্কে জেইন গ্লোবাল আশাবাদী যে, তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা এবং অনন্য যোগাযোগ দক্ষতা প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং ও শিক্ষার্থীসেবায় নতুন গতি আনবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ স্থাপন এবং সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

শিক্ষার্থীদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও মানসম্মত ও দায়িত্বশীল সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে জেইন গ্লোবাল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment