আন্তর্জাতিক বিনোদন

যৌনকর্মের পেশাকে বৈধতা দেওয়ার পক্ষে পুনম পান্ডের মন্তব্য: পুরুষদের মানসিক চাপ কমানোর দাবি অভিনেত্রীর

নিজস্ব প্রতিবেদক

আলোচনা ও বিতর্ককে সঙ্গী করেই বারবার খবরের শিরোনামে আসেন মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। এবার যৌনকর্মের পেশাকে সরকারিভাবে বৈধতা দেওয়ার পক্ষে জোরালো মন্তব্য করে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় তুলেছেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রবণতা কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন পুনম। সেখানে তিনি দাবি করেন, বর্তমান সময়ে পুরুষদের মানসিক চাপ মাত্রাতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই মানসিক চাপই বিভিন্ন সামাজিক অপরাধের অন্যতম প্রধান কারণ বলে মনে করেন তিনি। তার মতে, যৌন পেশাকে আইনি বৈধতা দেওয়া হলে পুরুষদের এই মানসিক চাপ বহুলাংশে হ্রাস পাবে এবং এর ইতিবাচক প্রভাব পড়বে সার্বিক সমাজব্যবস্থায়।

পুনমের এই বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এটিকে সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মত পোষণ করছেন। বিনোদন দুনিয়ায় খোলামেলা মন্তব্য ও নানা কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই তারকার সাম্প্রতিক মন্তব্যটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment