APORAD

টঙ্গীতে মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর, কারাগারে ভাইস প্রিন্সিপাল| দৈনিক পূর্বাচল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি | দৈনিক পূর্বাচল :

টঙ্গীতে ৭ বছরের শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত পড়ুন

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারকৃত মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর সংশ্লিষ্ট মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়। ঘটনার পর থেকে শিশুটি ভয়ে মাদরাসায় যেতে অসম্মতি জানায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনার কথা খুলে বলে।

ঘটনা জানার পর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে জবাবদিহি চান। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে ওই শিক্ষককে অবরুদ্ধ ও মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন ডিজিটাল আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করা হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলাটির পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment