অন্যান্য

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যে আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যে দেশজুড়ে আলোচিত বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। দৈনিক পূর্বাচলের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত জানুন।

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। দৈনিক পূর্বাচল-এর অনুসন্ধানে জানা যায়, একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

এর আগে গত ২৮ জুলাই ‘বদলির আদেশ উধাও, বহাল ‘ভাইরাল মাসুদ’!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

দাপ্তরিক রদবদলের বিবরণ:

  • বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

  • ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। এর মাধ্যমে তিনি মাসুদ আলমের স্থलाভিষিক্ত হচ্ছেন।

উল্লেখ্য, অতীতে বিআরটিএর সেবা ও বিভিন্ন অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ এই ঘটনার পর থেকেই নানা মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেন এই কর্মকর্তা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment