জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকিট উদ্বোধন

অনলাইন ডেস্ক | ৫ জুলাই ২০২৬

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকেটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি বিশেষ ডাটাকার্ডও প্রকাশ করা হয়।

স্মারক ডাক টিকিট উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। দেশের গ্রামীণ অর্থনীতির বিকাশ ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং সাধারণ মানুষের কাছে এই বিশেষ দিবসটির তাৎপর্য তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   2   =