আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান/‘দৈনিক পূর্বাচল’

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দৈনিক পূর্বাচল

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। হোয়াইট হাউজ থেকে ছবি প্রকাশ।

নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়া বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিশ্বনেতাদের সম্মানে এ বিশেষ নৈশভোজের আয়োজন করেন।

আজ শনিবার (৩ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ থেকে ওই নৈশভোজের আনুষ্ঠানিক ছবি প্রকাশ করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে ছবিগুলো দেশের গণমাধ্যমে পাঠানো হয়।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নৈশভোজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment