অন্যান্য

চট্টগ্রামে ৮ তলা ভবনে অবৈধ ক্যাসিনো ও জুয়া: ৫ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক

—দৈনিক পূর্বাচল

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনো ও জুয়া কার্যক্রমের সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে লাওস, পাকিস্তান, চীন, নেপাল ও ভিয়েতনামের ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৈনিক পূর্বাচল-এর সংবাদ সংগ্রহ দলের তথ্য অনুযায়ী পুলিশ ওই ভবনটিতে অভিযান শুরু করে। পুরো আটতলা ভবন ঘিরে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ৬৩ বিদেশি নাগরিকের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন এবং ভিয়েতনামের ১ জন রয়েছেন। তাদের মধ্যে ৪১ জন পুরুষ, ২১ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

অভিযান চলাকালে ভবন থেকে ১৩১টি মোবাইল ফোন, ১৭০টি ল্যাপটপ, বিপুল পরিমাণ ক্যাসিনো খেলার সরঞ্জাম এবং বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত প্রায় এক মাস ধরে ওই ভবনটিতে বিদেশি নাগরিকদের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। তবে ভেতরে ঠিক কী ধরনের কার্যক্রম চলত, সে বিষয়ে স্থানীয়রা নিশ্চিত ছিলেন না।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, সংঘবদ্ধ কোনো চক্র এই ভবন ভাড়া নিয়ে অনলাইন ক্যাসিনো বা আন্তর্জাতিক জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদেশি নাগরিকরা ঠিক কী উদ্দেশ্যে এবং কাদের সহায়তায় সেখানে অবস্থান করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযান পুরোপুরি শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

l

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment