১০ টাকার জন্য চাচিকে খুন

মাত্র ১০ টাকা না দেওয়ার কারণে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভাতিজার ছুরিকাঘাতে খুন হলো আয়েশা খাতুন (৪৫) নামে এক নারীর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আয়েশা খাতুন এই গ্রামের তারা মিয়ার স্ত্রী এবং গ্রেফতারকৃত তৌহিদ ওই নারীর ভাসুর লাল মাহমুদের ছেলে।

পুলিশ জানায়, নিহত আয়েশা ও তৌহিদ চাচি-ভাতিজা। তৌহিদ নিহত আয়েশার ছেলে আশিকের কাছে ১০ ধার নিয়েছিল। বিকালে আশিকের কাছে ওই ধারের ১০ টাকা ফেরত চায়। আশিক টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে দুইজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারিতে জড়ায়। এ সময় আশিকের মা ফেরাতে এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়েশা মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

এ ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   8   =