লতিফ সিদ্দিকী, সাবের হোসেন ও আনিস আলমগীরকে দ্রুত গ্রেপ্তারের দাবি ‘মঞ্চ ২৪’-এর

প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬ | সকাল ০৭:৩৬ মিনিট

স্টাফ রিপোর্টার, ঢাকা: আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবের হোসেন চৌধুরী এবং সাংবাদিক আনিস আলমগীরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি লতিফ সিদ্দিকী ও আনিস আলমগীরসহ আওয়ামী কুশীলবদের অবিলম্বে গ্রেফতার করা না হয়, তবে আমরা সরাসরি কঠোর আন্দোলনে যাবো। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এইsemibold ফ্যাসিবাদ বিরোধী জনতা আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মাটিতে এক হাজার চারশ শহীদের রক্ত লেগে আছে। এখানে fascist আওয়ামী লীগকে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। একই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে দ্রুততম সময়ে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো সংগঠন বা পৃষ্ঠপোষককে বাংলাদেশের মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া হবে না।”

১/১১-এর কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে মঞ্চ ২৪-এর আহ্বায়ক বলেন, ১/১১-এর ‘কুশীলব’ এবং ‘মিডিয়া মাফিয়া’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিশেষ করে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফাহিম ফারুকী বলেন, “আজকে অবাক দৃষ্টিতে দেখতে হয় ইসলামী ব্যাংক জামায়াত নেবে না বিএনপি নেবে—তা নিয়ে কামড়াকামড়ি চলছে। ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ অতর্কিত জলকামান নিয়ে হামলা চালায়। অথচ প্রকাশ্যে চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল বের করে। যারা সর্ববৃহৎ জঙ্গি সংগঠন হিসেবে দেশের আইনের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে, তাদেরকে মিছিল করতে দেওয়া হচ্ছে আর দেশের সাধারণ জনগণের ওপর জলকামান নিক্ষেপ করা হচ্ছে। এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

সংবাদ সম্মেলনে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, সরকার দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে। এ ছাড়া এস আলম গ্রুপকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেয় সংগঠনটি। সেই সাথে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সমাবেশের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়, কোনো সরকার যদি ভিন্নমত দমনের পথে হাঁটে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তার প্রতিরোধ গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, “ভারত আমাদের সাথে শত্রুভাবাপন্ন আচরণ করছে। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে না দিলে ভারতের সাথে সম্পর্কের কোনো রকম উন্নয়ন সম্ভব নয়।” সীমান্তে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও মন্তব্য করেন, “আওয়ামী লীগের ডিএনএ-তে হত্যা ও ধ্বংসের রাজনীতি মিশে আছে, তাই এই স্বাধীন বাংলাদেশে তাদের আর কোনো রাজনৈতিক স্থান হতে পারে না।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   9   =