রূপগঞ্জে পরিবেশ দূষণের দায়ে রনি ডাইংকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করার দায়ে ‘রনি ডাইং (কম্পোজিট)’ নামের একটি শিল্পপ্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মে) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মুহাম্মদ মারজানুর রহমান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠে আসছিল। অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানা থেকে নির্গত দূষিত ধোঁয়া ও অপরিশোধিত বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে একদিকে যেমন জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছিল, অন্যদিকে কৃষিজমি ও জলাশয়ের পরিবেশও হুমকির মুখে পড়ছিল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান বলেন,
“পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আইনের যথাযথ বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশ দূষণের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল বলছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত হলে শিল্পকারখানাগুলোর মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   1   =