বাগেরহাটে বাস-মাইক্রো সংঘর্ষ, বর-কনেসহ নিহত ১৩

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর-কনেসহ একই পরিবারের ১২ জন রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ৮ জনের লাশ নেয়া হয়েছে। বাকি ৫ জনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

 

নিহত কনে মার্জিয়া আক্তারের (মিতু) মামা আবু তাহের বলেন, খুলনার কয়রা উপজেলার নাকশায় আজ দুপুরে তাঁর ভাগনির (মার্জিয়া) বিয়ে হয়। মার্জিয়ার শ্বশুরবাড়ি মোংলার শেলাবুনিয়ার উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রীদের মাইক্রোবাসটি। রামপালের কাছাকাছি দুর্ঘটনা ঘটে। এতে মার্জিয়া, তাঁর বোন লামিয়া ও নানী মারা গেছে। আর বরসহ মারা গেছেন ৮ জন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

তাতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   8   =