বাংলাদেশের অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ‌ জানিয়েছে । ভারত সেই অনুরোধ বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশের অনুরোধ সম্বলিত চিঠি আমরা পেয়েছি। ভারত বাংলাদেশের অনুরোধ বিবেচনা করছে। সেইসঙ্গে জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে জননেন্দ্রীক ও উন্নয়নমুখী দৃষ্টিকোণ থেকে নুমালিগড় শোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করছে। ২০১৭ সালের চুক্তির অধীনে এই সরবরাহ চালু রয়েছে।
জয়সোয়াল আরও জানান,
বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই ধরনের অনুরোধ জানিয়েছে। তবে ভারতের প্রয়োজন এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি–সংকট তীব্র হবে গোটা বিশ্বে। ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার যাতায়াত বন্ধ করে দিয়েছে ইরান। তেল উৎপাদন কারী দেশগুলি অনিশ্চয়তার কারণে উৎপাদন কমিয়ে দিয়েছে। এই আবহে বাংলাদেশ সরকার ভারতকে অতিরিক্ত ডিজেল পাঠানোর অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়
বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন দেশে প্রতিবেশী দেশগুলির আটকে থাকা নাগরিকদের উদ্ধার করা কিংবা জ্বালানি সরবরাহের জন্য বাংলাদেশ বা অন্যরা ভারতকে অনুরোধ জানিয়েছে কি না। এর জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোতে বড় আকারে পরিশোধিত পেট্রো পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহ করার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ বিবেচনা করে দেখা হচ্ছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 0   +   2   =