ফার্মগেটে লেগুনা থেকে চাঁদাবাজি: দলীয় পরিচয় ব্যবহার করে সক্রিয় চক্র

ফার্মগেটে লেগুনা থেকে চাঁদাবাজি: দলীয় পরিচয় ব্যবহার করে সক্রিয় চক্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর ফার্মগেট এলাকায় লেগুনা চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জোরপূর্বক অর্থ আদায় করছে, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে প্রতিদিন প্রতিটি লেগুনা থেকে নির্দিষ্ট অংকের টাকা আদায় করা হতো। বর্তমানে একই ধরনের কার্যক্রম নতুন নেতৃত্বে অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, বর্তমানে আব্দুল খালেকের নেতৃত্বে প্রতিদিন প্রতি লেগুনা থেকে ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে। ফার্মগেট এলাকায় প্রায় ৭৮টি লেগুনা চলাচল করে, যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৪৬,৮০০ টাকা আদায় করা হয়। মাসিক হিসেবে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৪ লাখ টাকার বেশি।

এছাড়াও, পুলিশ পরিচয়ের নাম ভাঙিয়ে প্রতি গাড়ি থেকে মাসিক ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। এ কার্যক্রমে খালেকের ভাই আলেকের সম্পৃক্ততার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক লেগুনা চালক বলেন,
“আমাদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়। না দিলে গাড়ি চালাতে দেওয়া হয় না। জীবিকার তাগিদে বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে।”

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন,
“পুলিশের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, তার পরিচয় একটাই—সে চাঁদাবাজ।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   6   =