নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বড় সুযোগ’ বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই অষ্টম স্থানে উঠে আসবে লাল-সবুজের দল। তবে সমীকরণটি মোটেও সহজ নয়। কিউইদের বিপক্ষে এই সিরিজটি জিততে হবে ৩-০ ব্যবধানে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা বাধ্যতামূলক। স্বভাবতই, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের এখন বিশাল চ্যালেঞ্জ। সিরিজ জয় ও র‌্যাঙ্কিং নিয়ে মিরাজ বেশ আত্মবিশ্বাসী। দলের বর্তমান অবস্থা বেশ ভালো। সামনের লক্ষ্য নিয়ে এই অধিনায়ক বলেন, ‘আমাদের লক্ষ্য রাখতে হবে, পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পয়েন্ট আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মাথায় রাখতে হবে যে, ২০২৭ বিশ্বকাপে আমাদের কোয়ালিফাই করতে হবে। এজন্য প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক জরুরি। আমরা ওভাবেই চিন্তা করবো যে, কীভাবে আমরা সিরিজ জিততে পারি, ম্যাচ জিততে পারি।’

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   6   =