‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চান প্রধানমন্ত্রী

দেশের সব জেলা-উপজেলায় ক্রীড়াঙ্গনকে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে গড়তে, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে।

এর আগে বিকেলে নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে তারেক রহমান স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত রয়েছেন জাইমা রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   8   =