জীবননগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

জীবননগর(চুয়াডাঙ্গা)
প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং রেজাউল হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টার দিকে রাসেল বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিসা আনজুম হিমু বলেন দুপুর সাড়ে ১২ টার দিকে রাসেল নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বিষটি নিশ্চিত হয়েছেন তিনি জানান, বজ্রপাতে রাসেলের মৃত্যু হয়েছে এই বিষয়ে তিনি অবগত আছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   8   =