চুয়াডাঙ্গা জেলা পরিষদের নতুন প্রশাসক শরিফুজ্জামান শরীফকে জীবননগর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি || দৈনিক পূর্বাচল

আপডেট: ১৫ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরিফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জীবননগর প্রেসক্লাব। গতকাল ১৪ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জীবননগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং তাঁর নতুন কর্মমেয়াদের সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে শরিফুজ্জামান শরীফ বলেন, “গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমি আশা করি, জীবননগরের সাংবাদিকরা বরাবরের মতোই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের পাশে থাকবেন এবং জনস্বার্থে গৃহীত যেকোনো ইতিবাচক উদ্যোগে প্রশাসনকে সহযোগিতা করবেন।”

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন—জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনউদ্দিন ময়েন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডু। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমনসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিকের নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—সাধারণ সম্পাদক রিপন হোসেন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।

এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, এমআই আতিয়ার, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময়সহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মাঝে এক সৌজন্য আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   10   =