এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপি গ্যাসের দাম

 ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১৩৪১ টাকায় রাখা হয়েছিল। সে সময় অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৬১ টাকা ৮৩ পয়সা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   8   =