আজ রাতে পাকিস্তানে পৌঁছাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় ব্রেকথ্রু আসতে পারে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন বলে পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আরাগচি টেলিফোনে কথা বলেন।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরানের কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা করেছেন।

এছাড়াও পাক সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন আব্বাস আরাগচি বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ইরনা।

এদিকে দ্বিতীয় দফার বৈঠকের জন্য চলতি সপ্তাহের শুরু থেকে পাকিস্তান ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসলামাবাদে দুটি হোটেল বুকিং দিয়ে রাখা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের অপরাধে দ্বিতীয় দফায় আলোচনা বসতে এ পর্যন্ত রাজি হয়নি ইরান।

কিন্তু আলোচনার প্রস্তুতি হিসেবে চলতি সপ্তাহের শুরুর দিকে অন্তত ৯টি মার্কিন বিমান যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তা কর্মী এবং কারিগরি জনবল নিয়ে ইসলামাবাদে পৌঁছেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   2   =