অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বের করে দিলেন মুসল্লিরা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দেশটির অন্যতম বড় মসজিদ থেকে ক্ষুব্ধ মুসল্লিরা বের করে দিয়েছেন। তারা তাকে ‘গণহত্যার সমর্থক’ এবং ‘পুট্রিড ডগ’ বলে গালি দেয়। শুক্রবার লাকেম্বা মসজিদে এ ঘটনা ঘটে। সিডনি শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই মসজিদ। রমজানের শেষ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। মুহূর্তেই অনুষ্ঠানটি রাজনৈতিক প্রতিবাদে রূপ নেয়। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সেখানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা কিছুক্ষণ নীরবে বসে ছিলেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন টেলিগ্রাফ।

ভিডিও ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি সরাসরি আলবানিজ ও বার্ককে উদ্দেশ করে চিৎকার করে বলছেন, ‘গণহত্যার সমর্থক!’ আরও কয়েকজন চিৎকার করে বলেন, ‘ও এখানে কেন? ওকে এখান থেকে বের করে দাও!’ তবে উপস্থিত কিছু মানুষ রাজনৈতিক নেতাদের স্বাগতও জানান। মুসল্লিরা প্রধানমন্ত্রীকে ঘিরে ফেলতে চাইলে মসজিদের সেক্রেটারি গামেল খেইর সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা যে জায়গায় আছেন, সেটির সম্মান রক্ষা করুন।

কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং মসজিদের ভেতরে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে দেখা যায়, একজনের চিৎকার বন্ধ করতে অন্য একজন তার মুখ জোর করে চেপে ধরছে।

 

খেইর বলেন, আমাদের রাজনৈতিক নেতাদের সঙ্গে খোলামেলা ও সরাসরি সংলাপ করতে হবে। নিজেদের গুটিয়ে নেয়া উচিত নয়। কিন্তু তার কথা চিৎকারের মধ্যে ডুবে যায়।

 

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   7   =