সুন্দরবনে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস

মোংলা কোস্ট গার্ডের একটি দল মোংলা থানার সুন্দরবনের সীমান্ত খাল এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস করেছে। এ সময় তারা ওই এলাকায় তাদের আস্তানা ধ্বংস করে ও মালামাল জব্দ করেছে। সোমবার সকাল ছ’টায় কোস্ট গার্ড মোংলা ও হারবারিয়া স্টেশন এ অভিযান চালায়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন- বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড মোংলা ও স্টেশন হারবারিয়া এলাকায় অভিযানে বনদস্যু ছোট সুমন বাহিনীর ১টি আস্তানা চিহ্নিত করে ধ্বংস করে। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত ১টি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করে তারা। তবে ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড। এ ব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন-সুন্দরবন দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   6   =