সন্ধ্যায় বিসিবিতে যাবেন তামিম, এডহক কমিটির প্রথম সভা

ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। সেইসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

 

দায়িত্ব পাওয়ার পরই মঙ্গলবার (৭ এপ্রিল) বিসিবিতে যাবেন তামিম। সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির প্রথম সভা। আর এই সভাতেই নির্ধারিত হতে পারে কে কোন বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন। বিসিবির নতুন এডহক কমিটির এক সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকালে সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান গত নির্বাচন নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির প্রতিবেদনটি তুলে ধরেন। তিনি জানান, বিসিবির বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে আইসিসিকে জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সদ্য গঠিত অ্যাডহক কমিটির নাম এবং অনিয়ম তদন্তের বিস্তারিত প্রতিবেদনও পাঠানো হয়েছে।

সভাপতি- তামিম ইকবাল।

সদস্য- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   9   =