রূপগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ), ১৩ জুন ২০২৬ | দৈনিক পূর্বাচল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রচনা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়ন, শিক্ষা ও মানবসম্পদ বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে রূপগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বর্তমান প্রজন্মকে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে আমরা কাজ করছি।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#রূপগঞ্জ #নারায়ণগঞ্জ #জিয়াউর_রহমান #BNP # #দৈনিক_পূর্বাচল #DainikPurbachal #News

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 0   +   1   =