যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য ট্রাম্প দায়ী: সিনেটর চাক শুমার

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রায় ৭৫ শতাংশ বেড়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ দায়ী করেন তিনি।

ওই পোস্টে শুমার বলেন, ‘যুক্তরাষ্ট্রে এক মাস আগেও প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২ দশমিক ৯৩ ডলার। আজ তা বেড়ে ৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।’

ট্রাম্পকে দায়ী করে তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতির জন্য কেবল একজন মানুষই দায়ী, আর তিনি হলেন ডনাল্ড ট্রাম্প।’

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   5   =